Skip to main content

Setup was unable to create a new system partition এই সমস্যা সমাধান করার উপায় [ আগে হার্ডডিস্ক এর সব ডাটা ব্যাকআপ করে রাখেন ]


এই সমস্যা টি সমাধান করার জন্য আপনাকে USB Flash Dive থেকে উইন্ডোজে boot করতে হবে । তারপর যখন Windows Installation উইন্ডো আসবে । তখন Shift + F10 চাপুন । এর ফলে  cmd [ command prompt ] ওপেন হবে । 

এখন cmd তে লিখুন diskpart . Disk part ওপেন হলে সেখানে যদি আপনি list disk কমান্ড দেন তবে আপনার এই মুহূর্তে কয়টা হার্ডডিস্ক আছে তার একটা লিস্ট দেখাবে । আপনার যদি ১ টা হার্ডডিস্ক থাকে তবে দেখাবে Disk 0

আপনর হার্ড ডিস্ক এর সব ডাটা ব্যাকআপ করে রাখেন তার পর  নিচের ধাপ গুলি অনুসরণ করুন 
  1. কনসোলে ডিস্কপার্ট এ ঢুকুন তার জন্য diskpart লিখতে হবে । 
  2. select disk 0
  3. create partition primary size = SSS; এখানে SSS হল আপনি যে সাইজ নিতে চান 
  4. select partition 1
  5. active
  6. format fs=ntfs quick
  7. assign
  8. exit 
এখন আপনার ক্রিয়েট করা primary partition টি bootable । এখন আমরা আমাদের পেনড্রাইভের মধ্যে যে উইন্ডোজ ফাইল আছে সেগুলো এই নতুন ক্রিয়েট করা পার্টিশনে কপি করব এবং আমরা সেখান থেকে উইন্ডোজ ইন্সটল করব । 

এটা করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে । মনে করি আমরা উপরে যে পার্টিশন বানালাম তার ড্রাইভলেটার C এবং আমাদের USB Flash Drive এর ড্রাইভ লেটার D । এখন D এর ফাইল গুল কে C এর মধ্যে কপি করা জন্য লিখতে  হবে
xcopy d: c: /e /h /k
কপি শেষ হলে C ড্রাইভ এ গিয়ে [ C তে যাওয়ার জন্য লিখুন C: ] এর boot directory তে যেতে হবে । তার জন্য লিখতে হবে
cd boot
 এখন আমাদের C ড্রাইভ কে bootable করার জন্য এই কমান্ড টি লিখতে হবে
bootsect /nt60 c:
এখন আমাদের কে USB Flash Drive কে রিমুভ করে কম্পিউটার কে রিস্টার্ট দিতে হবে এবং ধারাবাহিক ভাবে উইন্ডোজ ইন্সটল দিতে হবে । আশা করা যায় এই বার কোন সমস্যা ছাড়ায় উইন্ডো আমাদের বানানো নতুন পার্টিশন এ ইন্সটল হবে ।

যখন উইন্ডোজ ইন্সটল শেষ হবে তখন আমাদের bootscreen থেকে অপ্রয়োজনীয় জিনিস কে রিমুভ করতে হবে। সেটা  করা জন্য আমাদের CMD কে Administrator হিসাবে রান করতে হবে । 

এখন boot menu list এ কি কি আছে সেটা দেখার জন্য লিখতে হবে
bcdedit
এই লিস্ট থেকে আমাদের কে খুঁজে বের করতে হবে Windows Setup কই আছে । তার identifier এর এড্রেস খুঁজে বের করতে হবে । লিস্ট এর ডান পাসে identifier এর নিচে identifier এর এড্রেস দেয়া থাকে । সেটা কপি করে নিন এবং এই কমান্ড টি লিখুন
bcdedit /delete {identifier}
এখানে identifier এর জায়গায় আপনার কপি করা এড্রেস টি বসাতে হবে । এক্ষণ আপনার কাজ শেষ । সব কমান্ড ঠিক ভাবে দিতে পারলে আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে । 

ডিস্কপার্ট এর কমান্ড জানতে এইটা দেখতে পারেন : ডিস্কপার্ট কমান্ড  মূলপোস্ট লিঙ্ক 
হ্যাপি উইন্ডোজইং ;)
 

Comments

Popular posts from this blog

  Good becomes great, bad becomes worse. A strong man who has known power all his life can lose respect for that power, but a weak man knows the value of strength and knows compression

Finding digit number of a number

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 #include<stdio.h> int main() { long long int a,b, sum ,temp,count = 0 ,count_1 = 1 ; while ( (scanf( "%lld %lld" , & a, & b)) != EOF) { if (a <= 1000000 && b <= 1000000 ) { sum = a + b; temp = sum ; while (temp != 0 ) { sum /= 10 ; temp = sum ; count ++ ; } printf( "%lld \n " ,count); } count = 0 ; if (count_1 > 200 ) break ; count_1 ++ ; } return 0 ; }