Skip to main content

নতুন করে উইন্ডোজ দেওয়ার পর উবুন্টু কে খুজে পাওয়া যাচ্ছে না ?

এই সমস্যা সমাধান করার জন্য আপনার দরকার উবুন্টুর CD-Disk অথবা Bootable pendrive যেখানে উবুন্টু আছে। এর পর আপনাকে এর যে কোন একটির (CD or Pendrive) সাহায্যে  উবুন্টুর লাইভ মোড এ ঢুকতে হবে।  লাইভ মোড এ ঢোকার কম্পিউটার রিস্টার্ট দিয়ে Try Ubuntu সিলেক্ট করেন । Try mode সিস্টেমে  ঢোকার পর আপনাকে boot-repair সফটওয়্যার ইনস্টল করতে হবে। boot-repair ইনস্টল করতে নিচের কমান্ডগুলি টার্মিনালে (Ctrl + Alt +T) রান করেন ।

  • sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
  • sudo apt-get update
  • sudo apt-get install -y boot-repair && boot-repair
ইনস্টলেশন শেষ হলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে Recommended repair

(repairs most frequent problems) এই অপসন সিলেক্ট করেন।


repair শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করার জন্য নতুন একটা উইন্ডো আসবে। এরপর কম্পিউটার

রিস্টার্ট দিলেই কেল্লা ফতে :D দেখবেন GURB Menu ফিরে এসেছে কি মজা :)

Comments

Popular posts from this blog

উবুন্টুতে Oracle Java 8 এবং Open JDK 8 ইন্সটল করার উপায় ।

Part-1 [Install Oracle Java 8] : টার্মিনাল ওপেন করে নিচের কমান্ড গুলি পেস্ট করে দেন । sudo add-apt-repository ppa:webupd8team/java sudo apt-get update sudo apt-get install oracle-java8-installer Oracle এর license accept করার জন্য ~ echo oracle-java8-installer shared/accepted-oracle-license-v1-1 select true | sudo /usr/bin/debconf-set-selections Java 7 ও Java 8 এর মাঝে Switch করার জন্য [ যদি দুইটা ইন্সটল করা থাকে ] Switch to Java 8 : sudo update-java-alternatives -s java-8-oracle  Switch to Java 7 : sudo update-java-alternatives -s java-7-oracle Java 8 কে ডিফল্ট হিসাবে সেট করারা জন্য ~ sudo apt-get install oracle-java8-set-default এখন জাভার কোন ভার্সন ইন্সটল আছে সেটা দেখার জন্য ~ java -version Part-2 [ Install Open JDK 8] : টার্মিনাল ওপেন করে নিচের কমান্ড গুলি পেস্ট করে দেন । sudo add-apt-repository ppa:openjdk-r/ppa sudo apt-get update  sudo apt-get install openjdk-8-jdk একাধিক জাভা ভার্সন ইন্সটল করা থাকলে তার মধ্যে ...

[Python] *args vs **Kwargs

পাইথনে ফাংশন আর্গুমেন্ট *args ও **kwargs আমরা মাঝে মাঝেই পাইথনের ফাংশনের প্যারামিটার হিসাবে *args, ** kwargs কে দেখতে পাই । তো এগুলো আসলে কি ? এবং এগুলো কিভাবে কাজ করে ? এই দুইটা বুঝতে হলে প্রথমে আমাদের আর্গুমেন্ট কি সেটা বুঝতে হবে । আর্গুমেন্ট কোন ফাংশন কল করার সময় আমার ফাংশনে যে ভেলু pass করি করি সেটা কে বলা হয় আর্গুমেন্ট । পাইথনে দুই ধরনের আর্গুমেন্ট আছে, Keyword Argument. Positional Argument. Keyword Argument যে সকল আর্গুমেন্টের সাথে তার আইডেন্টিফায়ার থাকে সেসব আর্গুমেন্ট কে keyword argument বলে । উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। মনে করেন আমাদের এইরকম একটা ফাংশন আছে, উপরে আমরা ৪ নং লাইনে ফাংশন কল করার সময় যে দুইটা আর্গুমেন্ট pass করলাম সেটাকে বলা হয় keyword argument. এখানে name = 'Arif' এ name এবং age = 24 এর age আর্গুমেন্ট দুইটির আইডেন্টিফায়ার । কারণ name, age দিয়ে আমরা আলাদা ভাবে দুইটা আর্গুমেন্টকে আইডেন্টিফাই করতে পারছি । Positional Argument যে আর্গুমেন্ট গুলো keyword argument না সেগুলো কে positional argument বলে । এই ধরনের আর্গুমেন্টের কোন আইডেন্টি...

Eclipse এ PyDev অফলাইনে কিভাবে ইন্সটল করা যায় ?

আমরা যদি Eclipse এ পাইথন ডেভেলপ করতে চাই তবে আমাদের PyDev ইন্সটল প্লাগিন ইন্সটল করা থাকতে হবে । PyDev ইন্সটল করার সবথেকে সহজে উপায় হল Eclipse এর Install New Software অপশন ব্যবহার করে ইন্সটল করা । কিন্তু এইটা মাঝে মাঝে সমস্যা হয় । কাজ করে না । এই জন্য আমরা PyDev প্লাগিন ম্যানুয়ালি ইন্সটল করতে পারব । এবং এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হল : এই প্লাগিনের সর্বশেষ জিপ ভার্সন টি ডাউনলোড করুন  এখান থেকে জিপ ফাইল টি আনজিপ করুন । আনজিপ করলে আমরা features ও plugins নামে ২ ফাইল পাব  । এই ফাইল ২ টি কপি করে আমরা Eclipse সফটওয়্যারের dropins ফোল্ডারে পেস্ট করে দিব । এখন আমাদের Eclipse যদি চালু করা থাকে তবে Eclipse রিস্টার্ট দিব ।  আমাদের ইন্সটল ঠিক ভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা Window -> Preferences এ গিয়ে দেখব PyDev আছে কি না । যদি থাকে তবে এখন আপনি Eclipse এ পাইথনের জন্য কোড লিখতে পারবেন । ধন্যবাদ :)