Skip to main content

পাইথনে Yield কিভাবে কাজ করে ?


Yield কি সেটা বোঝার জন্য Generator বোঝা লাগবে । আবার Generator কি সেটা বোঝার জন্য Iterables বুঝতে হবে । কি প্রথমেই মাথা ঘুরে গেল ? আচ্ছা মাথা ঘুরলে ঘুরতে দেন :D  আমরা শুরু করে দেই  ।

Iterables কি ?

আমরা যখন কোন লিস্ট ক্রিয়েট করি । আমরা লিস্টের আইটেম গুলি একটা একটা করে রিড করতে পারি । এটাকেই বলা হচ্ছে iteration

code:

এখানে my_list হল iterable . যখন আমরা list comprehension ব্যবহার করে কোন লিস্ট ক্রিয়েট করি সেটাও একটা iterable ।

code :

Python এ যেসব জিনিস iterable যেমন: টাপল, লিস্ট, ফাইল, স্ট্রিং, .... ইত্যাদি কে আমরা for .... in ...: দিয়ে রিড করতে পারবো । ডাটা খুব সহজেই রিড করার জন্য এইটা খুব কাজে দেয় । কিন্তু এর একটা সমস্যা আছে । সেটা হল । এইটা সব সময় লিস্টের আইটেম গুলিকে মেমরি তে ষ্টোর করে রাখে । এখন আমাদের সবসময় মেমরি তে লিস্ট আইটেম গুলি সেভ করে নাও রাখা লাগতে পারে । তো এইটা আমরা কি ভাবে সমাধান করবো ?

Generators কি ?

Generators গুলো হল  একধরনের iterators । কিন্তু আমরা কেবল একবারই generator এ iterate করতে পারি । এর কারণ হল generator সব ভেলু কে মেমরি তে ষ্টোর করে রাখে না ।

code :

এটা ঠিক আগের মতই । এখানে শুধু [ ] এর পরিবর্তে ( ) ব্যবহার করা হয়েছে ।  কিন্তু এখানে কেবল একবারই আমরা for item in my_generator : ব্যবহার করতে পারবো । কারণ এইটা একটা generator এবং এইটা শুধু একবারই ব্যবহার করা যায় । এইটা কাজ করে এইভাবে প্রথমে শূন্য ( ০ )  ইনডেক্স এ  যেটা আছে সেটা প্রসেস  করে এবং সেটার ( ০ )  কথা ভুলে যায় । তারপর ১ এ যেটা আছে সেটা প্রসেস করে এবং সেটা ভুলে যায় । তারপর ২ এ যেটা আছে সটা প্রসেস করে এবং ২ এর কথা ভুলে যায় । এই ভাবে একটার পর একটা চলতে থাকে যতক্ষণ না সবগুলি রিড করা হয়ে যায় ।

Yield কি ?

Yield হল একটা keyword যেটা কিছুটা return এর মতো কাজ করে । কিন্তু return ও yield এর মধ্যে পার্থক্য হল কোন ফাংশন থেকে yield যেটা return করবে সেটা অবশ্যই একটা generator হবে । অর্থাৎ yield একটা generator রিটার্ন করে ।

code:

উপরে যে উদাহরণ দেয়া হল সেটা  খুব সাধারণ একটা উদাহরণ । এটা খুব কাজে দেয় যখন আমরা জানি যে আমরা যে ফাংশন ক্রিয়েট করেছি সেটা অনেক গুলো ভেলু রিটার্ন করে । এবং সেই ভালু গুলি আমাদের কেবল একবারই রিড করার প্রয়োজন হবে । এই ধরনের situation এটা ব্যবহার করে আমরা আমাদের মেমরি খরচ অনেক কমাতে পারি ।  কারণ ফাংশনের রিটার্ন করা এই বিশাল পরিমাণ ডাটা আমাদের কে মেমরি তে সেভ করে রাখতে হচ্ছে না :) 

ধন্যবাদ :) 

Comments

Popular posts from this blog

  Good becomes great, bad becomes worse. A strong man who has known power all his life can lose respect for that power, but a weak man knows the value of strength and knows compression

Finding digit number of a number

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 #include<stdio.h> int main() { long long int a,b, sum ,temp,count = 0 ,count_1 = 1 ; while ( (scanf( "%lld %lld" , & a, & b)) != EOF) { if (a <= 1000000 && b <= 1000000 ) { sum = a + b; temp = sum ; while (temp != 0 ) { sum /= 10 ; temp = sum ; count ++ ; } printf( "%lld \n " ,count); } count = 0 ; if (count_1 > 200 ) break ; count_1 ++ ; } return 0 ; }