Skip to main content

সেগমেন্টেশন ফল্ট কোর ডাম্প [ Segmentation fault ] এরর !!

C/C++ তে কোড করার সময় মাঝে মাঝে একটা এরর দেখা যায় Segmentation fault core dump  । এই এরর আর অর্থ হল আপনার প্রোগ্রাম এমন একটা মেমরি লোকেশন অ্যাক্সেস করতে চাচ্ছে যে মেমরি লোকেশন অ্যাক্সেস করার পারমিশন  আপনার প্রোগ্রামকে দেয়া হয় নি । 

এই এরর টা কয়েকটা বিশেষ কারণে হতে পারে । আজকে আমরা তার মধ্যে একটা কারণ দেখব।   যদি কোনো রিকার্সিভ ফাংসনে Stack Overflows হয়  তখন এই এরর দেখাবে । আর কোন একটা রিকারসিভ ফাংসনে  তখনই Stack Overflows হয় যখন ফাংশনটি কোন Base case খুজে না পায় । Base case খুজে না পেলে ফাংশনটি ইনফিনিটি ভাবে চলতেই থাকবে এবং শেষে যখন Function Call Stack ফুল হয়ে যাবে তখনই Stack Overflow হবে । 

উদাহরণ হিসাবে আমারা নিচের ফাংশনটা দেখতে পারি । 

int factorial(int n)
{
    if(n == 0)
        return 1;

    return n * factorial(n - 1);
}

এই প্রোগ্রামে যদি আমর n এর মান  >=  0 দেই তাহলে কোন সমস্যা হবে না । সব ঠিকঠাক ভাবে কাজ করবে । কিন্তু ঝামেলা হবে তখনই  যখন আমরা n এর মান  <  0 দিব । যেমন : আমরা জনি  n  =  -1 দেই তখন ফাংশনটি কোন থামার জন্য কোন Base Case খুজে পাবে না  এবং ফাংশনটি ইনফিনিটি ভাবে চলতেই থাকবে ।  যার ফলে Stack Overflows ঘটবে এবং Sagmentatin Fault (Core Dump) এই এরর দেখাবে । 

এখন কথা হল এই সমস্যাটা সমাধান করবো কি ভাবে । আমার মনে হয় আপনারা এর মাঝেই ধরতে পাড়ছেন প্রোগ্রামটা কে ঠিক করার জন্য আমাদেরকে কথাই পরিবর্তন করতে হবে । তার পরও বলি আমরা যদি আমাদের ফাংশনের বেস কেসটা একটু পরিবর্তন করে n == 0 এর জায়গায় n < 0 দিয়ে দেই তাহলে আর কোন সমস্যা হবে না । 

Comments

Popular posts from this blog

  Good becomes great, bad becomes worse. A strong man who has known power all his life can lose respect for that power, but a weak man knows the value of strength and knows compression

Finding digit number of a number

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 #include<stdio.h> int main() { long long int a,b, sum ,temp,count = 0 ,count_1 = 1 ; while ( (scanf( "%lld %lld" , & a, & b)) != EOF) { if (a <= 1000000 && b <= 1000000 ) { sum = a + b; temp = sum ; while (temp != 0 ) { sum /= 10 ; temp = sum ; count ++ ; } printf( "%lld \n " ,count); } count = 0 ; if (count_1 > 200 ) break ; count_1 ++ ; } return 0 ; }