Skip to main content

টার্মিনাল ব্যাবহার করে উবুন্টুতে Synaptic Package Manager ইন্সটল করার পদ্ধতি

উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করার জন্য Synaptic Package Manager ব্যবহার করা হয়।  আপনি উবুন্টুর সফটওয়্যার সেন্টার ব্যাবহার করেও এই কাজ করতে পারেন কিন্তু আপনি যদি কোন মডেম ইন্সটল করেন যেমন : গ্রামীনফোন অথবা টেলিটক মডেম তখন সফটওয়্যার সেন্টারটি আর কাজ কর না। তখন আপনাকে গুই টুলের মাঝে একমাত্র ভরসা এই Synaptic Package Manger । সফটওয়্যারটি ইন্সটল করার জন্য নিচের কমান্ড গুলি Terminal এ রান করুন ।
  • sudo apt-get update
  • sudo apt-get install synaptic
ইনস্টল শেষ হলে আপনি সফটওয়্যার টি ওপেন করলে নিচের মত উইন্ডো আসবে।  আপনার যে সফটওয়্যারটি ইনস্টল  করার প্রয়োজন সেটি Quick filter এ সার্চ করুন ।


আমি ধরে নিলাম আপনি  Qt Creator ইনস্টল করতে চাচ্ছেন।  আপনি qtcreator এর উপর রাইট বাটন ক্লিক করে Mark for Installation  সিলেক্ট করুন। এর  পর Apply বাটনে ক্লিক করলে ইনস্টল প্রসেস শুরু হবে।  একই ভাবে আপনি  এর মাধমে যেকোন সফটওয়্যার Uninstall ও করতে পারেন । এটি করার জন্য যেটা Uninstall করতে চান সেটা quick filter এ খুজে বের করে তার উপর রাইট বাটন ক্লিক করে Mark for Complete Removal সিলেক্ট করেন।  তার পর এপলাই বাটনে ক্লিক করেন।  আপনার কাজ শেষ।

নোট : যে কোন সফটওয়্যার ইনস্টল করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।  

Comments

Popular posts from this blog

  Good becomes great, bad becomes worse. A strong man who has known power all his life can lose respect for that power, but a weak man knows the value of strength and knows compression

Eclipse এ PyDev অফলাইনে কিভাবে ইন্সটল করা যায় ?

আমরা যদি Eclipse এ পাইথন ডেভেলপ করতে চাই তবে আমাদের PyDev ইন্সটল প্লাগিন ইন্সটল করা থাকতে হবে । PyDev ইন্সটল করার সবথেকে সহজে উপায় হল Eclipse এর Install New Software অপশন ব্যবহার করে ইন্সটল করা । কিন্তু এইটা মাঝে মাঝে সমস্যা হয় । কাজ করে না । এই জন্য আমরা PyDev প্লাগিন ম্যানুয়ালি ইন্সটল করতে পারব । এবং এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হল : এই প্লাগিনের সর্বশেষ জিপ ভার্সন টি ডাউনলোড করুন  এখান থেকে জিপ ফাইল টি আনজিপ করুন । আনজিপ করলে আমরা features ও plugins নামে ২ ফাইল পাব  । এই ফাইল ২ টি কপি করে আমরা Eclipse সফটওয়্যারের dropins ফোল্ডারে পেস্ট করে দিব । এখন আমাদের Eclipse যদি চালু করা থাকে তবে Eclipse রিস্টার্ট দিব ।  আমাদের ইন্সটল ঠিক ভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা Window -> Preferences এ গিয়ে দেখব PyDev আছে কি না । যদি থাকে তবে এখন আপনি Eclipse এ পাইথনের জন্য কোড লিখতে পারবেন । ধন্যবাদ :)